Posts

Showing posts with the label Muslim

৫ ওয়াক্ত সলাতের রূপায়ণ :

Image
 ৫ ওয়াক্ত সলাতের রূপায়ণ : দিনে রাতে মোট ৫টি সময়ের নামের সাথে সলাতের সম্পৃক্ততা লক্ষ্যণীয়। যেমন সূর্য মাথার উপর স্থির হলে আমরা বলি ঠিক দুপুর । হেলে পড়লে আরবীয় দেশে বলে দুলুকেস সামস এই সময়ে সলাত আদায়ের পর একটু রেস্ট বা কায়কুলা করা হয়। কায়কুলা বিষয়টিও কুরআনে আছে । আল্লাহ্ বলেন: সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে (যোহর, আসর, মাগরিব, এসব) এবং কায়েম করিবে ফজরের কুরআন (সালাত)। নিশ্চয়ই ফজরের কুরআন /সালাত সাক্ষী উপস্থিতির সময়। اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ৭৮ এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ৭৯ তুমি সালাত কায়েম কর দিবসের দুইটি অংশে (যোহর, আসর)  ও রজনীর প্রথমাংশে (মাগরি...