Posts

Showing posts with the label ইবাদত

হিসাব চলমান থাকে পুনরুত্থান পর্যন্ত

Image
  সন্তানদের জন্য অসৎপন্থায় সম্পদ অর্জন করছেন? আল্লাহ্ কি সবকিছু দেখছেন না, শুনছেন না, সবকিছু জানেন না, না কি তাঁকে স্মরণ নেই, না কি আল্লাহর সাথে চালাকি বা মুনাফেকি করছেন, আবার নামাযও পড়ছেন? আল্লাহ্ বলেন: ‘হে মু’মিনগণ ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান - সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ্‌র স্মরণে উদাসীন না করে, যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ সূরা নম্বর: ৬৩ আয়াত নম্বর: ৯ মরণের দূত আসবেই, এতে কোন সন্দেহ নেই, মরণের সময় সে যা দেখে আমরা পাশে থেকেও তা দেখি না, যা বলে আমরা তো তা শুনিনা। এই আয়াতে মরণক্ষণের একটি চিত্র ফুটে উঠেছে। বুঝা যায় কঠিন সময়ে আপনার সৎকর্ম এবং সদাকা ঢাল রূপে উপস্থিত হয়ে কথা বলবে আপনার পক্ষে । আল্লাহ্ বলেন: আমি তোমাদেরকে যে রিযিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, ‘হে আমার প্রতিপালক! আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম ...